যদি আপনি অল-রাউন্ড সুরক্ষা এবং রিনিউয়ালের ক্ষেত্রে ন্যূনতম ঝামেলা চান, তাহলে এই প্ল্যানটি নিন. দুর্ঘটনা, চুরি এবং আগুন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং থার্ড পার্টির লায়াবিলিটি পর্যন্ত সমস্ত সম্ভাব্য খরচ এটি কভার করবে.
অ্যাক্সিডেন্ট
ব্যক্তিগত দুর্ঘটনা কভার
প্রাকৃতিক দুর্যোগ
থার্ড-পার্টির লায়াবিলিটি
অ্যাড-অনের বিকল্প
চুরি
মোটর গাড়ির আইন 1988 অনুযায়ী এটি থাকা বাধ্যতামূলক এবং এটি ব্যক্তিগত দুর্ঘটনার পাশাপাশি থার্ড পার্টির গাড়ি বা ব্যক্তির যে কোনও ক্ষতি বা আঘাত কভার করে.
ব্যক্তিগত দুর্ঘটনা কভার
থার্ড-পার্টির সম্পত্তির ক্ষতি
থার্ড পার্টির ব্যক্তিকে আঘাত
যদি আপনার কাছে ইতিমধ্যে থার্ড পার্টি কভার থাকে, তাহলে এই কভারটি আপনার কার ইনস্যুরেন্স পাজলে অনুপস্থিত. এটি আরও সুরক্ষা প্রদান করে, কারণ এটি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আগুন এবং চুরি কভার করে.
অ্যাক্সিডেন্ট
প্রাকৃতিক দুর্যোগ
অগ্নিকাণ্ড
অ্যাড-অনের বিকল্প
চুরি
আপনার কি স্মৃতিশক্তি দুর্বল? প্রায়শই আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা কার ইনস্যুরেন্স রিনিউয়ালের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি ভুলে যাই যার ফলে এটি ল্যাপ্স হয়ে যায় এবং আসলেই প্যানিক অ্যাটাক হয়! কিন্তু, এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে রয়েছে এইচডিএফসি এর্গোর কাস্টোমার সাপোর্ট এবং তাদের সময়মত রিনিউয়াল রিমাইন্ডার যা নিশ্চিত করে যে আপনার গাড়িটি যেন সবসময় সুরক্ষিত থাকে. তা সত্ত্বেও যদি আপনি আপনার কার ইনস্যুরেন্স রিনিউ করতে ভুলে যান, তাহলে চিন্তা করবেন না! একটি নতুন কার ইনস্যুরেন্স কভার কেনার জন্য এখানে 4-ধাপের একটি সহজ প্রসেস দেওয়া হল:
দুর্ঘটনা খুবই দুঃখজনক বিষয়. কিন্তু বিশ্বাস করুন, যখন আপনি ক্ষতির সাথে মোকাবেলা করেন, তখন আমরা আপনাকে আর্থিক দিক থেকে কভার করেছি.
আগুন এবং বিস্ফোরণ হল এমন শব্দ যা সবচেয়ে সাহসী লোকের মধ্যেও ভয় জাগাতে পারে, কিন্তু আপনার গাড়িটি যদি আগুন বা বিস্ফোরণের শিকার হয়, তাহলে আমরা সেটির ক্ষতি কভার করে থাকি.
অপরাধের হার বৃদ্ধির সাথে সাথে, গাড়ি চুরির ঘটনাও আর অস্বাভাবিক নয়. এই ধরনের পরিস্থিতিতে, আমরা আপনার গাড়িটি ফিরে আনতে পারব না কিন্তু আমরা চুরির কারণে হওয়া আর্থিক ক্ষতি কভার করতে পারি.
যেকোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতি হতে পারে, আর আপনার গাড়িটিও অবশ্যই এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে না! কোনও দুর্যোগের পরে যখন আপনি আপনার জীবন পুনরায় শুরু করেন, তখন আমরা আপনার গাড়ির ক্ষতির জন্য হওয়া লোকসান কভার করে থাকি.
ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত এবং কেউই দুর্ঘটনা সম্পর্কে আগে থেকে কোনও কিছু বলতে পারে না. কিন্তু যদি এই ধরনের দুর্ভাগ্যজনক কোনও পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমরা আপনার চিকিৎসার খরচ কভার করব এবং আপনি নিজের রিকভারির উপর ফোকাস করতে পারেন.
যদি আপনি অন্য কোনও ব্যক্তিকে আঘাত করেন বা তার গাড়ি ভাঙচুর হয় বা গাড়িতে ডেন্ট হয়, তাহলে আপনি পে করতে বাধ্য থাকবেন. সেক্ষেত্রে আমরা আপনাকে কভার করব এবং থার্ড পার্টির যে কোনও ক্ষতির জন্য বিল পে করব!
গাড়ির মূল্য স্থির নয় ; গাড়ি ব্যবহৃত হওয়ার সাথে সাথে এর মূল্য কমে যায়. ফলস্বরূপ, যদি এবং কখন, আপনি একটি ক্লেম ফাইল করেন, তাহলে আপনি সম্পূর্ণ পরিমাণ পাবেন না. গৃহীত পরিমাণটি ডেপ্রিসিয়েশান ভ্যালু বাদ দেওয়া হবে. তবে, শূন্য ডেপ্রিসিয়েশান কভার বেছে নেওয়ার ফলে আপনি নিজের পকেট থেকে ব্যালেন্স পে না করেই সম্পূর্ণ পরিমাণ পেতে পারবেন!
এমন একটি ক্লেম করেছেন যা অনিবার্য ছিল কিন্তু এখন আপনার NCB ছাড় সম্পর্কে চিন্তিত? ঘাবড়াবেন না! নো ক্লেম বোনাস প্রোটেকশন অ্যাড-অন কভার আপনার এখন পর্যন্ত জমা হওয়া নো ক্লেম বোনাস (NCB) সুরক্ষিত রাখে, এটিকে পরবর্তী NCB স্ল্যাবে নিয়ে যায়, যা আপনাকে আপনার প্রিমিয়ামের উপর উল্লেখযোগ্য ছাড়ের সুবিধা দেয়.
আমাদের সকলেরই এমন একজন নির্ভরযোগ্য বন্ধু থাকে, যাকে আমরা রাত 3 টায়ও সাহায্যের জন্য কল করতে পারি. এই কভারটি হবে আপনার সার্বক্ষণিক বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট. তা রিফুয়েলিং, টায়ার পরিবর্তন, টোইং, মেকানিকের ব্যবস্থা করা, যা-ই হোক না কেন, ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স কভার আপনার জন্য সহায়ক বা কার্যকর হবে এবং এর 24X7 অ্যাসিস্টেন্সের প্রতিশ্রুতি পূরণ করবে.
এটি শুনে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আপনার গাড়িটি যদি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় বা চুরি হয়ে যায় তাহলে রিটার্ন টু ইনভয়েস কভার আপনাকে আপনার সম্পূর্ণ আর্থিক ক্ষতি রিকভার করতে সাহায্য করে. এই অ্যাড-অনটি শুধুমাত্র ডিক্লেয়ার্ড ইনসিওর্ড ভ্যালুই নয় বরং রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি সহ প্রকৃত ইনভয়েস ভ্যালুও কভার করে.
আমাদের হৃদপিন্ড এবং ফুসফুসের মতোই ইঞ্জিন এবং গিয়ারবক্স হল আপনার গাড়ির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পার্টস. সুতরাং, ইঞ্জিন এবং গিয়ারবক্স প্রোটেক্টরের মতো অ্যাড-অন দিয়ে সেগুলি সুরক্ষিত করা জরুরি, যাতে ক্ষতির ক্ষেত্রে আপনাকে বড় অঙ্কের অর্থ প্রদান করতে না হয়.
দুর্ঘটনার পরে গাড়ি গ্যারেজে রয়েছে কিন্তু অফিসে যাতায়াত করার জন্য যাতায়াতের খরচ নিয়ে চিন্তিত? এমন পরিস্থিতিকে আপনার কাজের ক্ষেত্রে বাধা হতে দেবেন না. ডাউনটাইম প্রোটেকশন অ্যাড-অন আপনাকে পূর্ব-নির্ধারিত পরিমাণ টাকা প্রদান করবে যা আপনার গাড়ি আপনার কাছে না থাকার কারণে আপনার যে খরচ হবে তা কভার করবে.
রিনিউয়ালের জন্য কার ইনস্যুরেন্স বাকি আছে? আমরা জরুরি অবস্থা বুঝতে পারলেও আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি প্লাঞ্জ নেওয়ার আগে নিম্নলিখিত 4টি বিষয় বিবেচনা করুন:
রিসার্চ শুরু করুন, তুলনা করুন এবং আপনার প্রয়োজনীয়তার পাশাপাশি আপনার বাজেটের সাথে মানানসই কার ইনস্যুরেন্স কভারটি. এমন একটি কভার বেছে নিন যা আপনাকে কম খরচে সামগ্রিক কভারেজ দেবে. এছাড়াও, আপনি যে অ্যাড-অন কভারগুলি বেছে নেবেন সেগুলি আপনাকে কীভাবে সহায়তা প্রদান করবে সে সম্পর্কেও বিশদভাবে চিন্তা করুন.
আপনি আপনার কার ইনস্যুরেন্স রিনিউ করার সময় সঠিক IDV সেট করা আপনার প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণের মূল চাবিকাঠি. লো IDV এবং হাই IDV-এর মধ্যে ব্যালেন্স বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার গাড়ির চুরি বা সম্পূর্ণ ক্ষতির ক্ষেত্রে আপনি আপনার ইনস্যুরারের কাছ থেকে পাবেন এমন পরিমাণ.

যদি আপনার আগে কোনও ক্লেম মুক্ত বছর থাকে, তাহলে এখন আপনি আপনার NCB-এর সুবিধা সংগ্রহ করতে পারবেন. সুতরাং, আপনি NCB-এর জন্য যোগ্য কিনা তা চেক করুন এবং আপনার কার ইনস্যুরেন্স রিনিউ করার সময় আপনার কার ইনস্যুরেন্সের প্রিমিয়ামে উল্লেখযোগ্য ছাড় পান.
কার ইনস্যুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধির পাওয়ায় কি আপনি চিন্তিত? আপনি কার ইনস্যুরেন্স রিনিউ করার সময় ভলান্টারি ডিডাক্টিবেল বেছে নিলে তা প্রিমিয়ামের পরিমাণ কিছুটা কম করতে সাহায্য করতে পারে. আরও সুস্পষ্ট করে বলা যায় যে, ভলান্টারি ডিডাক্টিবেল হল একটি পূর্ব-নির্ধারিত পরিমাণ টাকা যা আপনি কোনও ক্লেম করার ক্ষেত্রে আপনার পকেট থেকে পে করবেন.
